কাঁচপুরে ডাম্পিংয়ে থাকা বাসে আগুন
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২, ০৭:০২ পিএম
সোনারগাঁয়ে দুর্বৃত্তের দেয়া আগুনে তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পুড়ে গেছে। গত শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
গতকাল শনিবার সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কে বা কারা আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস দীর্ঘদিন ধরে কাঁচপুর এলাকায় ডাম্পিং করা ছিল। রাতে কে বা কারা আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি।
তবে ধারণা করা হচ্ছে, কোনো মাদকাসক্ত ব্যক্তি মাদক সেবনের সময় হয়তো সিগারেটের আগুন বাসের মধ্যে ফেলে যায়। এ থেকে হয়তো অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। এ ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে।
এস.এ/জেসি


