Logo
Logo
×

নগরের বাইরে

ওরশের নামে বক্তাবলীর রাধানগরে গাঁজার আসর

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২, ০৭:৪৪ পিএম

ওরশের নামে বক্তাবলীর রাধানগরে গাঁজার আসর
Swapno

 

সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের রাধানগর গ্রামের প্রতি বছর হযরত শাহ সোলেমান লেংটা বাবার জন্ম বার্ষিকী উপলক্ষে ৫ দিন ব্যাপী ওরশ মোবারকের আয়োজন করা হয়েছে। এবার ১৯৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে শাহ সোলেনমানের লেংটার নিজ বাড়িতে রাধানগর এলাকায় কাগজে কলমে ওরশ অনুষ্ঠিত হয়।

 

 

কিন্তু স্থানীয়দের থেকে অভিযোগ উঠেছে এখানে ওরশের নামে লেংটার বাড়ির পিছনে নদীর পারে বিশাল মাদক বেচাকেনার সাথে মাদক সেবনের বাজার বসে। এখানে প্রায় ২শ দোকানে দেদারছে মাদক সেবন এবং বেচাঁকেনার রমরমা বানিজ্য চলে। তবে ওরশের অনুমোদন নেয়া থাকলেও মাদক বেচাঁকেনার কিংবা সেবনের কোন অনুমোদন নেই। অথচ দিব্যি যুব সমাজের ধ্বংসের এই মাদক প্রকাশ্যে বেঁচাকেনা চলছে।

 

 

এলাকাবাসি জানান, স্বাভাবিকভাবে বিভিন্ন ওলি আওয়ালিয়াদের নামে ওরশ মোবারক পালিত হয়। অথচ ধর্মের নামে তারা লেংটার নাম দিয়ে এখানে মাদকের হাট খুলে বসেছে। প্রতিবছল এখানে ৫ দিনের মেলায় প্রায় কোটি টাকার মাদক বেচাঁকেনা চলে। এই ওরশ কমিটি তার শিংহ ভাগ নিয়ে থাকেন। এই মাদকের হাট থেকে কোটি টাকার বানিজ্য হয়ে থাকে।

 

 

এছাড়া এখানে গভীর রাত পর্যন্ত গানবাজনা চলে। ফজরের আজানের আগ পর্যন্ত এখানে উচ্চ শব্দে গানবাজনা চলে বলে অভিযোগ স্থানীয়দের। এছাড়া মেলার বাজার গুলোতে খন্ড খন্ড কিশোর গ্যাং গ্রুপ মিলে নারীদের উত্যক্ত করে। তাছাড়া মারা মারির ঘটনাতো প্রতিবছরই ঘটে।

 

 

স্থানীয় শাহিন জানান, প্রতি বছর তারা ওরশের নামে মাদকের হাট খুলে বসে। অথচ এই মাদকের বিরুদ্ধে প্রশাসন জিরোটলারেন্স ঘোষনা করেছে। শুনেছি নারায়ণগঞ্জের এসপিও মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স ঘোষনা করেছে।

 

 

অথচ এখানে প্রকাশ্যে ২শ’ দোকানে মাদক বেচাঁকেনা চলছে অথচ স্থানীয় জনপ্রতিনিধিদের কোন পদক্ষেপ নাই। তাছাড়া ওরশের নামে ধর্মের অপব্যবহার করছে তারা। তাদের কারনে এই এলাকার যুব সমাজ আরও ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবী জানাই।

 

 

তার পাশেই তারু মিয়া নামে এক ব্যক্তি বলেন, এখন এইচ এসসি পরীক্ষা চলছে। আগামী রোবার আমার মেয়ে শান্তার এইচ এসসি  সমাজ কর্ম পরীক্ষা। তাদের উচ্চ শব্দের গানবাজনার কারনে রাতের বেলায় শিক্ষার্থীরা ঠিক মত পড়তে পারে না। এছাড়া এলাকার মানুষজন ঠিক মত গুমাতে পারে না।

 

 

এই মেলার দেরশ মিটার পরেই আলীরটেক জামিয়া মোহাম্মদীয়া মাদরাসা অবস্থিত। তাদের গানবাজনার শব্দের কারনে মাদরাসার শিক্ষার্থীরাও পড়তে পারে না। তাই ওরশের নামে মেলা এবং মাদকের হাট বন্ধের দাবী জানাই।

 

 

সচেতন মহলের মাঝে আলোচনা হচ্ছে বক্তাবলীর রাধানগর এলাকায় সোলেমান লেংটার ওরশের নামে তারা দীর্ঘ দিন যাবৎ ভন্ডামি করে যাচ্ছেন। সেই সাথে মাদকের আখরা খুলে বিশাল টাকার বাণিজ্য করে। ধমের্র অধর্মের ব্যবসা খুলে বসেছে ওরশ দিয়ে। সেই হিসেবে ওরশ কমিটির বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া উচিৎ বলে মনে করেন এলাকাবাসী।

 

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শেখ রেজাউল হক দিপু বক্তাবলী রাধানগর এলাকায় শাহ সোলেমান লেংটার ওরশে মাদক বেচাকেনা এবং সেবনের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে তিনি জানান, না ব্যবস্থা নিব না। ওই খানে ওরশ হচ্ছে। ওরশের আশ পাশে কিছু দোকান বসেছে।

 

 

বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী বলেন, আমরা মেলার কর্তপক্ষকে এই বলে সতর্ক করেছি এখানে কোন অনৈতিক কার্যলাপ বর্ধাস্ত করবো না। একই সাথে এটা বন্ধের জন্য আমরা অনেক আগে থেকে চেষ্টা করছি। এবং মাদকের বিষয়ে সম্পূর্ন নিষেধ রয়েছে। তার পরেও যদি মাদক বেচাকেনা চলে তাহলে সেটা প্রশাসন ব্যবস্থা নিবে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন