Logo
Logo
×

নগরের বাইরে

খান মাসুদের পক্ষে বিক্ষোভ মিছিল

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ০৬:১৭ পিএম

খান মাসুদের পক্ষে বিক্ষোভ মিছিল
Swapno

 

বিএনপি ও জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৩টায় বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদের পক্ষে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত  প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

 

বন্দরে ২২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার সবুজের সভাপতিত্বে বন্দর থানা যুবলীগ নেতা ডালিম হায়দারের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামীলীগ নেত্রী সোনিয়া আক্তার, বন্দর থানা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহবায়ক মোঃ মাসুম আহমেদ ও বন্দর থানা যুবলীগ নেতা সায়মন খান প্রমুখ।

 

 

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিএনপি জামাত দেশকে যেভাবে অশান্ত অবস্থায় নিয়ে যেতে চাচ্ছে তা আমরা হতে দেব না। বাংলাদেশ উন্নয়নে ভরপুর হয়ে আছে। শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম ব্যাহত করতে বিএনপি জামাত চক্র গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে বিএনপি জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে আন্দোলন করে আসছি।

 

 

বিএনপি জামাতকে কঠর হস্তে দমন করা হবে। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন বন্দর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল কবির, আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক মোঃ লূৎফর রহমান, শেখ মমিন, সাবেক ছাত্রলীগ নেতা বাপ্পী পাঠান, উজ্জল আহাম্মেদ, ব্যবসায়ী খায়রুল আলম, মাকসুদ হাসান, লাভলু প্রধান প্রমুখ।

 

 

বিক্ষোভ মিছিলটি বন্দর ১নং খেয়াঘাট থেকে শুরু হয়ে বন্দর বাজার, পুলিশ ফাঁড়ি, বাবুপাড়া, স্কুল ঘাট সড়ক প্রদক্ষিণ করে বন্দর ১নং খেয়াঘাট এলাকায় সংক্ষিপ্ত প্রতিবাদ সভার মাধ্যমে বিক্ষাভ মিছিল সমাপ্ত করা হয়।  

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন