আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২, ০৮:২০ পিএম
আড়াইহাজারে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে (ভিডিও) ধারণ করে তা নির্যাতিতার প্রবাসী স্বামীর কাছে পাঠানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ গতকাল অভিযুক্ত যুবক নাসির (৩৫) কে গ্রেপ্তার করেছে।
সে স্থানীয় ব্রাাহ্মন্দী কান্দাপাড়া এলাকার রেজেকের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি। এর আগে গত রবিবার রাতে এ ঘটনায় আড়াইহাজার থানায় নির্যাতিতা নিজেই বাদী হয়ে একটি মামলা করেছেন।
জানা গেছে, আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া এলাকার প্রবাসীর স্ত্রীর কাছ থেকে একটি মোবাইল ফোন কিনে নেয় নাসির। পরে ওই মোবাইলে থাকা ব্যাক্তিগত বেশ কিছু ছবি নাসির সংরক্ষণে রাখে। এই ছবিগুলো দিয়ে পরে ব্ল্যাকমেইল করে প্রবাসীর স্ত্রীকে।
এক পর্যায়ে তার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা হয়। তাতে সে রাজী না হলে ২৪ অক্টোবর রাত ৩টার দিকে যখন প্রবাসীর স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে বের হন।
এই সুযোগে আগে থেকেই বাইরে ওঁৎ পেতে থাকা নাসির তার ঘরে প্রবেশ করে এক কোণে লুকিয়ে থাকেন। প্রবাসীর স্ত্রী ঘরে ঢুকা মাত্রই নাসির তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় গোপনে ধর্ষণের (ভিডিও) ধারণ করে রাখা হয়।
পরে ধারণকৃত ভিডিও ফুটেজটি প্রবাসী স্বামীর কাছে পাঠায় নাসির। আড়াইহাজার থানার এসআই মামলার তদন্তকারী কর্মকর্তা নুর আলম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষককে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।
এস.এ/জেসি


