Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে স্ট্রোক করে শিক্ষার্থীর মৃত্যু

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২, ০৮:২৭ পিএম

বন্দরে স্ট্রোক করে শিক্ষার্থীর মৃত্যু
Swapno

 

বন্দরে বাগবাড়িস্থ হাজী সিরাজুদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর শিক্ষার্থী মাহিকা (১৫) অকাল মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে বান্ধবীদের সাথে খেলা করতে গিয়ে স্কুল প্রাঙ্গণে হঠাৎ পড়ে গিয়ে স্ট্রোক করে।

 

 

তাৎক্ষণিকভাবে তাকে বন্দর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওই শিক্ষার্থী বাগবাড়ী এলাকার দিনমজুর মান্নান মিয়ার মেয়ে বলে জানা গেছে। এ ঘটনায় বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

 

জানা গেছে, গত সোমবার দুপুরে বাগবাড়িস্থ হাজী সিরাজুদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পরীক্ষা শেষে ৯ম শ্রেণির শিক্ষার্থী মাহিকা বান্ধবীদের সাথে খেলা করছিল। হঠাৎ সকলের সামনে মাহিকা মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়।

 

 

সঙ্গে সঙ্গে স্কুলছাত্রী মাহিকাকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় হাজী সিরাজুদ্দিন মেমোরিয়াল স্কুল কমিটি দুঃখ প্রকাশসহ নিহত স্কুল ছাত্রীর পরিবারকে সহযোগিতা করেন বলে জানা গেছে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন