বিজয় দিবসে রংধনু গ্রুপের খাবার শীতবস্ত্র পেলেন দুই হাজার মানুষ
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২, ০৭:১১ পিএম
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বৃহৎ শিল্পগ্রুপ রংধনু গ্রুপের উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রান্না করা খাবার, শীতবস্ত্র বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকার রংধনু গ্রুপের অস্থায়ী কার্যালয়ে দুই হাজার মানুষের মধ্যে এসব বিতরণ করা হয়। খাবার, শীতবস্ত্র ও কাপড় বিতরণ এবং দোয়া মহাফিলে অংশ নেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক, রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রকাশক কাউসার আহমেদ অপু, রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান।
এ সময় রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক বলেন, ‘দীর্ঘ ৯ মাসে সশস্ত্র সংগ্রামে লাখো শহীদের আত্মদানে আর কোটি মানুষের অশ্রু বিসর্জনের মাধ্যমে আমরা বাঙালি জাতি বিজয়ের গৌরব অর্জন করেছি। পৃথিবীর মানচিত্রে করেছি বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয়। বাঙালি জাতি হিসেবে পেয়েছি বীরের খেতাব। তাই ১৬ ডিসেম্বর আমাদের জীবনে আনন্দ এবং লাখো শহীদের স্মরণ করার অন্যতম দিন।’ তিনি বলেন, রংধনু গ্রুপ সব সময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে ছিল এবং থাকবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক করিম পাঠান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক আলাউদ্দিন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, আওয়ামী লীগ নেতা হাজী সফিকুল ইসলাম, আলী আজগর।
এ ছাড়া কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সাবেক সভাপতি জোসনা মহিউদ্দিন, কায়েতপাড়া ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জসিম উদ্দিন, যুবলীগ নেতা বিল্লাল হোসেন, সাবেক ইউপি সদস্য নূর মোহাম্মদ, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক সাহিদা আক্তার, যুবলীগ নেতা শওকত আলী ইমন, তারাব পৌরসভা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মিনা আকতার, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা আলমগীর হোসেনসহ অনেকে।
এস.এ/জেসি


