Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় যুবকের মৃত্যু

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৫৫ পিএম

রূপগঞ্জে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় যুবকের মৃত্যু
Swapno

 

রূপগঞ্জে টমটম ও বালুবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। রোববার (১৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রূপগঞ্জের ঢাকা বাইপাস রোডের নলপাথর কুশাবো এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বালুর ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির নাম মতিউর রহমান। সে রূপগঞ্জ থানার কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা। টমটম খেলে জীবিকা নির্বাহ করতেন।

 

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভুলতা হাইওয়ে পুলিশের সার্জেন্ট শফিকুল ইসলাম ঘটনাস্থলে যান। তিনি জানান, বেলা ১১টার দিকে তিনি ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে দেখি বালু ভর্তি ড্রাম ট্রাকের চাকার নিচে একজন লোক পড়ে আছে। পরে ট্রাকটি সরিয়ে লাশ উদ্ধার করে উপ-পরিদর্শকের (এসআই) কাছে হস্তান্তর করি। ভুলতা হাইওয়ে পুলিশের এসআই আফাজুল জানান, নিহত টমটমের চালক মতিউর রহমান। কাঞ্চন থেকে আসার পথে বালির ডাম্পের ট্রাকের সঙ্গে টমটমের সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ কারণে ট্রাকটি জব্দ করা হয়েছে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন