Logo
Logo
×

নগরের বাইরে

পানি আক্তারের বিরুদ্ধে মালামাল ভর্তি ট্রাক ছিনতাইয়ের মামলা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২, ০৬:৪০ পিএম

পানি আক্তারের বিরুদ্ধে মালামাল ভর্তি ট্রাক ছিনতাইয়ের মামলা
Swapno

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির ক্যাডার হিসেবে পরিচিত পানি আক্তারের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেডের গেইট থেকে মালামাল ভর্তি ট্রাক ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

 

 

গত ১১ ডিসেম্বর রাত ১০টায় সিদ্ধিরগঞ্জ আদমজী এলাকা থেকে পানি আক্তার ও হৃদয় নামের দু’জন ছিনতাইকারী ট্রাকের চালক ও হেলপারকে মারধর করে ট্রাকটি নিয়ে পালিয়ে যায় জানিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মালামালের মালিক মো.নুরুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।

 

 

এজাহারে নুরুল ইসলাম বলেন, গত ১১ ডিসেম্বর রাত ১০টায় আদমজী-ইপিজেডের গেইটের সামনে থেকে বিল্ডিং নির্মাণ মালামাল ৩’গুণ ৭ সাটার বোড, ৩০ গুন ৭’সাটার বোর্ড, ৩০০গুণ ৫’সাটার বোর্ড , ৫০০গুণ ৪ সাটার বোর্ড, ৫০০গুণ ৫ সাটার বোর্ড , ৫৭৫ গুণ ৭ সাটার বোর্ড, ৫০০ গুণ ৪ সাটার বোর্ড, ৬০০ গুণ৭ সাটার বোর্ড, ৭৫০ গুণ ৭ সাটার বোড, স্কাফফল্ডিং পায়া

 

 

বাম্পার, কেচি, ইড হেড ডাক, হুলুবক্স, জক, জয়েন্ট পিনসহ মালামাল সামগ্রী মোট ৩৩ লাখ ৬ হাজার ৭০০ ( তেত্রিশ লক্ষ ছয় হাজার সাত শত) টাকার মালামাল সহ যশোর-ট-১১-২৩৭২ নম্বারে একটি ট্রাক শিমুলপাড়া এলাকার আক্তার হোসেন (৩৫) ও কদমতলী এলাকার বাবুল মিয়ার ছেলে হৃদয় (২৫) নামে ২জন ছিনতাইকারী ট্রাকের চালক

 

 

হেলপার ও সাইট ম্যানেজারকে নামিয়ে এলোপাথালিভাবে মারধর করে ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ নারায়ণগঞ্জের একটি টহল অভিযান পরিচালনা করে গোপন সংবাদে ১২ ডিসেম্বর দুপুর সাড়ে বারোটা সিদ্ধিরগঞ্জ থানাধীন এসও বালুর মাঠ হতে ট্রাক ও ট্রাকে থাকা মালামাল উদ্ধার করেন।

 



এদিকে সিদ্ধিরগঞ্জ থেকে ২৫ লাখ টাকার লুণ্ঠিত মালামাল উদ্ধার করার কথা জানায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

 

 

এর আগে সোমবার (১২ ডিসেম্বর) আদমজী এসও এলাকা থেকে এ মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুইজনের নাম উল্লেখ করে একটি মামলা হয়। অভিযুক্তরা হলেন-মো. আক্তার হোসেন (৩৫) ও মো. হৃদয় (২৫)।

 

 

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ১১ ডিসেম্বর রাতে আদমজী ইপিজেডস্থ নির্মাণাধীন ফ্যাক্টরি চেকপয়েন্ট-২ থেকে বিল্ডিং নির্মাণ সামগ্রী বোঝাই একটি ট্রাক আদমজী গেটের সামনে প্রধান সড়কের উপর আসা মাত্রই অভিযুক্তরা মালামালসহ ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়।

 

 

পরবর্তীতে মো.নুরুল ইসলামের (৫০) অভিযোগের প্রেক্ষিতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, নারায়ণগঞ্জের কর্তব্যরত ইন্সপেক্টর কমলেশ দাসের নেতৃত্বে একটি টহল টিম অভিযান পরিচালনা করে। তারা লুণ্ঠিত মালামালসহ ট্রাকটি উদ্ধার করতে সক্ষম হন।

 

 

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। লুণ্ঠিত মালামালের আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন