Logo
Logo
×

নগরের বাইরে

জুয়ার টাকা পরিশোধ না করতে পেরে বৃদ্ধের গলায় ফাঁস

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২, ০৯:৪৯ পিএম

জুয়ার টাকা পরিশোধ না করতে পেরে বৃদ্ধের গলায় ফাঁস
Swapno

 

জুয়া খেলে সব হারিয়ে যখন চোখে মুখে অন্ধকার তখনি নেমে আসে। চারদিকের চাপের কারণে সংস্থা ও এনজিও এবং পাড়া প্রতিবেশির থেকে নিয়েছে ধারে টাকা। আর সেই টাকা পরিশোধ করতে না পেরে বেঁছে নিয়েছে মূত্যর পথ। তেমনি ইসদাইরে চেঞ্জার স্কুলের সামনে রাস্তার পাশে এক দোকানের ভিতরে পাওনা টাকা পরিশোধ না করতে পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওমর ফারুক (৬৫) নামে এক কবিরাজ।

 

তিনি ইসদাইর চেঞ্জার স্কুলের সামনে স্বপ্ন বুটিকস নামে একটি দোকান চালাতেন ও তার পাশাপাশি কবিরাজি করতেন। তার জন্য প্রায় ৫ বছর ধরে রাতে তিনি দোকানে থাকেন। আগের মতো গতকালও তিনি দোকানেই ছিলেন। কিন্তু ঠিকমত তার পরিবার খরচ দিতেন না। তার  স্ত্রী ও ছোট সন্তান মিলে একটি ডিমের দোকান চালান। মঙ্গলবার (২০ ডিসেম্বর ) দুপুরে বাসায় গিয়ে ভাত খেয়ে দোকানে আসেন।

 

তারেই কিছুক্ষণ পরেই দোকানের ভিতর থেকে তার ঝুলন্ত লাশ দেখতে পায় তার স্ত্রী। মৃত ওমর ফারুকের স্ত্রী জানান, তিনি অনেক দিন ধরে দোকানে থাকেন রাতে। সে ৪/৫ দিন আগে আমারে বলে আমি মানুষের কাছ থেকে যে টাকা নিচ্ছি সে টাকা তো ফিরত দিতে পারবো না । তাই আমার মরণ ছাড়া কোন উপায় নাই। তখন আমি বলেছিলাম মরলে কি সমস্যা সমাধান হবে নাকি। তিনি জানান, তার স্বামী চানমারি ও চাষাড়ার বিভিন্ন স্থানে গিয়ে জুয়া খেলতো তার জন্য আজকে এ অবস্থা হয়েছে তার।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন