Logo
Logo
×

নগরের বাইরে

নারায়ণগঞ্জে শ্রেষ্ঠ ওসি হলেন সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২, ০৮:৫৬ পিএম

নারায়ণগঞ্জে শ্রেষ্ঠ ওসি হলেন সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম
Swapno

 

নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়ে পুরস্কার পেয়েছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম। বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে নভেম্বর মাসের জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার হিসেবে তাকে ক্রেস্ট প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। এ বিষয়ে মাহবুব আলম বলেন, সোনারগাঁ থানায় আসার পর মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং, ডাকাত, নারী ও শিশু নির্যাতন দমনে কাজ করেছি।

 

আমার কাজের স্বীকৃতি স্বরূপ আমাকে শ্রেষ্ঠ নির্বাচিত করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি বলেন যেকোনো পুরষ্কার ‘কাজে উদ্দীপনা তৈরি করে, এই সাফল্য মূলত সোনারগাঁ থানার সকল সদস্যদের আন্তরিক প্রচেষ্টার ফসল। তিনি সোনারগাঁ থানা এলাকার অপরাধ নির্মূলে সবার সহযোগিতা কামনা করে এ কর্মকর্তা আগামী দিনগুলোতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চান বলে উল্লেখ করেন।

 

সাধারণ মানুষের জন্য সোনারগাঁ থানা সবসময় উন্মুক্ত উল্লেখ করে তিনি বলেন, আমি চেষ্টা করে যাচ্ছি সবসময় মানুষকে সেবা দিয়ে যেতে। এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সকল অফিসার ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন