Logo
Logo
×

নগরের বাইরে

নৈতিকউন্নয়নের স্লোগান নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২, ০৯:১২ পিএম

নৈতিকউন্নয়নের স্লোগান নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী
Swapno

 

‘নৈতিক উন্নয়নই হোক টেকসই উন্নয়নের হাতিয়ার’ এ স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী দ্বিচক্রযান সাইকেলে চড়ে তেতুলিয়া থেকে টেকনাফ ভ্রমণে বেরিয়েছেন। শিক্ষার্থীরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের মোঃ যায়েদ, মাহমুদ শরীফ, লোক প্রশাসন বিভাগের ছাত্র তোফায়েল আহমেদ ও থংপং ম্রো। ১৬ডিসেম্বর শুক্রবার সকাল ৭টায় তেতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে তারা যাত্রা শুরু করেন। ২১ ডিসেম্বর বুধবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রা বিরতিতে ওই চার শিক্ষার্থীকে সংবর্ধণা জানান ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড কর্তৃপক্ষ।

 

এসময় উপস্থিত ছিলেন ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড এর চিফ অপারেটিং অফিসার মোঃ মোহসিনুল আলম, জিএম হোজাইফা ইবনে সিরাজ, সোনারগাঁও প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মিজানুর রহমান মামুন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সাংবাদিক আশরাফুল আলম ও ইয়াকুব হোসেন প্রমুখ। ভ্রমণে অংশ নেয়া ৪শিক্ষার্থী স্থানীয় সংবাদকর্মীদের জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইক্লিস্ট নামে তাদের একটি সংগঠন রয়েছে। এ সংগঠনে ১৫০ জন সদস্য । সবাই সামাজিক কর্মকান্ডের সঙ্গে জড়িত। সামাজিক কর্মকান্ডের অংশ হিসেবে আমরা বুঝতে পেরেছি, আমাদের নৈতিক উন্নয়ন হলেই সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন হবে। সকল ক্ষেত্রে দুর্নীতি রোধ হবে। আর দুর্নীতি রোদ হলে টেকসই উন্নয়ন হবে।

 

আগামী ৩ দিনের মধ্যে তাদের এই ভ্রমণ সম্পন্ন হবে বলে জানান। দীর্ঘ এ যাত্রায় এরই মধ্যে তারা বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছেন বলেও জানান। "নৈতিক উন্নয়নই হোক টেকসই উন্নয়নের হাতিয়ার" এ স্লোগানের সাথে ভ্রমন পথের বিভিন্ন পেশাজীবীর লোকজন একাত্মতা পোষণ করেছেন। এ যাত্রায় তারা নিজের দেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারছেন। তারা আরও বলেন, প্রতিটি পরিবার তাদের সন্তানদের ও শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দিলে দেশ দূর্নীতি মুক্ত হবে। টেকসই উন্নয়ন সম্ভব হবে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন