Logo
Logo
×

নগরের বাইরে

কুতুবপুরে দাবড়ে বেড়াচ্ছে চিহ্নিত মাদকব্যবসায়ীরা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২২, ০৯:২০ পিএম

কুতুবপুরে দাবড়ে বেড়াচ্ছে চিহ্নিত মাদকব্যবসায়ীরা
Swapno

 

বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জ জেলা ধনী জেলার তালিকায় প্রথম রয়েছে। অর্থনীতি, রাজনীাতি সহ বিভিন্ন ক্ষেত্রে এই জেলার সুনাম থাকলেও কিছু কিছু বিষয়ে  এই জেলার দূর্নামও রয়েছে। বিশেষ করে গুম, খুন, মাদক, কিশোর গ্যাং সহ নানান অপরাধ সংগঠিত হয়ে থাকে এই নারায়ণগঞ্জে প্রশাসন অপরাধ রোধ করতে বিভিন্ন সময় ব্যাপকভাবে অভিযান চালালেও তা স্থায়ীভাবে আর হয়ে উঠেনা। আর এই নারায়ণগঞ্জ এর মধ্যে অপরাধ জগতের ভান্ডার যদি বলা হয় তাহলে সবার আগে নাম আসবে ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের এখানে এমন কোন অপরাধ নেই যে এই এলাকাতে না হয়ে থাকে।

 

বিশেষ করে মাদক এই এলাকার জন্য ভয়ানক আকার ধারন করেছে যা কোন ভাবেই রোধ করা সম্ভব হচ্ছেনা । কুতুবপুর এলাকাটি নারায়ণগঞ্জ এর বর্ডার সাইড হওয়ার কারণে এই এলাকাতে অপকর্ম করে, খুব সহজেই অন্য এলাকায় চলে যাওয়া যায়। এর  আগে এই কুতুবপুরের আকনগলি এলাকায় প্রকাশ্যে দিনে দুপুরে মাদকের কেনা বেচা চলতো, প্রশাসনের তৎপরতার কারণে তা এখন প্রায় শূন্যের কোঠায় নেমে আসলেও কুতুবপুরের শাহী মহল্লা এলাকায় এখন প্রতিদিনই দিনে দুপুরে প্রকাশ্যে মাদক কারবারিরা মাদক বেচাকেনা করে থাকে আর এই মাদক ব্যবসায়ীরা প্রশাসন ও এলাকার কাউকে তোয়াক্কা করে না।তারা এই মাদক বিক্রি করেও এলাকায় প্রকাশ্যে দাবড়িয়ে বেরাচ্ছে।তাদের ভয়ে এলাকায় কেউ কথা বলতেও রাজি নন।

 

এই এলাকায় বিভিন্ন সময় মাদকের বিরুদ্ধে অবস্থান নেন স্থানীয় বাসিন্দারা তার পরও কতিপয় কিছু সন্ত্রাসী তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সময় এই সকল মাদক ব্যবসায়ীরা গ্রেফতার হলেও খুবই অল্প সময়ে মধ্যে জামিন পেয়ে আবারো জড়িয়ে পড়ছে সেই মাদক বিক্রিতে। এলাকার যুবকরা জড়িয়ে পড়ছে মাদকের মরণ ছোবলে। আর এই মাদক ব্যবসায়ীদের হাত থেকে এই কুতুবপুর বাসীকে বাঁচাতে বেশ কিছুদিন আগে শাহী মহল্লার আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও এলাকার স্থানীয় বাসিন্দার আয়োজনে মাদক, সন্ত্রাস, ভূমিদস্যু, ইভটিজারদের বিরুদ্ধে এক আলোচনা সভার এই সকল মাদক ব্যবসায়ীদের এলাকাবাসী গর্জে উঠে।

 

এবং সেই আলোচনা সভায় ফতুল্লা থানা ওসি আইসিপি মাহাবুব ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু উপস্থিত অবস্থায় মাদক ব্যবসায়ীদের যন্ত্রনার কথা তুলে ধরেন এবং তারা এই সকল চিহ্নিত মাদক ব্যবসায়ীদের তালিকাও তাদের হাতে দেন এমনকি তাৎক্ষনিক ভাবে  সেই সকল মাদক ব্যবসায়দের আড্ডা খানার চায়ের দোকান গুড়িয়েও দিয়েছেন এবং সেই সকল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষনা দিচ্ছেন। তবে সেই পর্যন্তই ছিলো প্রশাসনের আশ্বাস দীর্ঘদিন পার হয়ে গেলেও কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি সেই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে । মাদক ব্যবসায়ীরা আবারো শুরু করে দিয়েছে তাদের এই মাদক কারবারী।

 

জানা যায়, শাহী মহল্লায় তারা নিজেদের নিয়ন্ত্রনে নিয়ে মাদক সহ চালিয়ে যাচ্ছেন নানান অপকর্ম এমনকি তাদের ভয়ে কেউ কিছু বলতে সাহস পায় না। শুধু তাই কথিত যুবলীগ নেতা ও ছাত্রলীগের নাম ভেঙ্গে চালিয়ে যাচ্ছে মাদকের রমরমা ব্যবসা।এক সময় এই মাদকের হাট আকন গলিতে ছিলো তবে সেখানকার পঞ্চায়েত ও এলাকবাসীর উদ্যেগে যা আজ অনেকটা নেই বললেই চলে তবে শাহী বাজার ও রসুলপুর এলাকার মাদক কোন ভাবে বন্ধ করা সম্ভব হচ্ছেনা। এখন শুধু মাদক নয় এলাকায় চুরি ,ছিনতাই ,ইভটিজিং সহ নানান অপকর্ম তাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে।

 

বিশেষ করে শাহী মহল্লা এলাকায় ফতুল্লা থানার কথিত ছাত্রলীগ নেতা ইদরান হোসেন ইমরানের ছত্রছায়ায় এ সকল মাদক ব্যবসায়ীরা তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যাদের মধ্যে অন্যতম ইমরানের ভাগিনা তানভীর ও কুতুবপুর ইউনিয়ন ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড মহিলা মেম্বার অনামিকা হক পিয়াঙ্কার আপন ছোট ভাই অনিক ও তাদের আরেক বন্ধু ইমন সহ আরও বেশ কয়েকজন জড়িত।অন্যদিকে বৃহত্তর রসুলপুর এলাকায় মাদকের ডিলার হিসেবে পরিচিত কথিত যুবলীগ নেতা রবিন যিনি আওয়ামী লীগের যে কোন বড় বড় প্রেগ্রামে মিছিল নিয়ে উপস্থিত হন এবং নেতাদের সাথে পিছনে দাড়িয়ে ছবি তোলার জন্য ব্যস্ত থাকেন। তার নিয়ন্ত্রনে রসুলপুর, ওয়াসা এলাকায় গড়ে তুলেছেন বিশাল বাহিনী আর যার দ্বারা তিনি মাদকের বিশাল বিস্তার গড়ে তুলেছেন। তার বিরুদ্ধে কেউ কথা বললেই চলে হামলা তাই তার ভয়ে কেউ কিছু বলে না।

 

কুতুবপুরে মাদকের এমন বিস্তারে অসহায় হয়ে পড়েছে সাধারণ মানুষ। আর তারা প্রশাসনকে বার বার জানানোর পড়েও এখনো পর্যন্ত নেয়নি মাদক ব্যবসায়ীদের ধরতে কোন ধরনের ব্যবস্থা। এ বিষয়ে  জানতে নারায়ণগঞ্জ (ক) সার্কেল এডি. এসপি নাজমুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোনটি কেটে দেন। এর আগে প্রশাসনের সাথে বেশ কয়েকবার কথা হলে তখন তারা জানিয়েছিলো সকল মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে কিন্ত এখনো পর্যন্ত কুতুবপুরের মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়নি প্রশাসনকে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন