Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে তথ্য মন্ত্রীর সঙ্গে আ’লীগ নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২২, ০৯:৪৯ পিএম

রূপগঞ্জে তথ্য মন্ত্রীর সঙ্গে আ’লীগ নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়
Swapno

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও তথ্য ও প্র্রযুক্তি মন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুর্বাচল উপশহর সংলগ্ন জলসিড়ি আবাসন প্রকল্প এলাকা পরিদর্শণ আসলে মন্ত্রীর সঙ্গে নেতাকর্মীদের এ শুভেচ্ছা বিনিময় হয়।

 

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক। রংধনু গ্রুপের পুর্বাচল পরিচালক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মিজানুর রহমান মিজান, হাজ্বী সফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আউয়াল, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক করিম পাঠান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক আলাউদ্দিন।

 

কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, আলী আজগর, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা লীগের সাবেক সভাপতি জোসনা মহিউদ্দিন, কায়েতপাড়া ১নং ওয়ার্ড ইউপি সদস্য জসিম উদ্দিন, সাবেক ইউপি সদস্য নূর মোহাম্মদ, যুবলীগ নেতা শওকত আলী ইমন, তারাবো পৌরসভা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মিনা আকতারসহ স্থানীয় নেতাকর্মীরা।

এস.এ/জসি
  

 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন