Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে যুবলীগের দুইপক্ষের হামলায় আহত-৮

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ০৭:৫৫ পিএম

রূপগঞ্জে যুবলীগের দুইপক্ষের হামলায় আহত-৮
Swapno

 

# গাড়ি ভাংচুর-গুলি, দীর্ঘ যানজট
# অপরাধীদের গ্রেপ্তার অভিযান চলছে : ওসি

 

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবলীগের এক পক্ষের হামলায় অপর পক্ষের অন্তত আট জন আহত হয়েছেন। এসময় গাড়ি ভাংচুর ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উভয় পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মাঝে। শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া হাট সংলগ্ন এলাকায় ঘটে এ ঘটনা। এদিকে, এসব হামলার ঘটনাকে কেন্দ্র করে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিবহন শ্রমিক ও যাত্রীসাধারনের মাঝে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাঞ্চন পৌর যুবলীগের সফিকুল ইসলাম সফিক ও তারিকুল ইসলাম মোঘলসহ তাদের লোকজনের সঙ্গে কাঞ্চন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলিসহ তার লোকজনের বিরোধ চলে আসছিলো দীর্ঘ দিন ধরে। আর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাঞ্চন পৌর আওয়ামী মহিলালীগ নেত্রী সামসুন্নাহার বেগমের ছেলে রাসেল মিয়াকেও হত্যা করা হয়।

 

কেন্দুয়া হাট সংলগ্ন এলাকার হাসমত আলীর বাড়িতে পিঠার দাওয়াত খেতে যাওয়ার পথে ওইসব বিরোধের জের ধরেই গোলাম রসুল কলি ও তার লোকজনের উপর রামদা, চাপাতি, হকিষ্টিকসহ অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে যুবলীগ নেতা সফিকুল ইসলাম সফিকের নেতৃত্বে অন্তত ৭০ থেকে ৮০ জনের একদল অতর্কিত হামলা চালায়। হামলায় অন্তত আট জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চনপাড়া এলাকার করিম মিয়ার ছেলে যুবলীগ নেতা আফজাল হোসেন, কাঞ্চন এলাকার মহিলালীগ নেত্রী সামসুন্নাহার বেগমের ছেলে বাছির উদ্দিন, আবু সাঈদের ছেলে মোমেন, সুরুজ মুন্সীর ছেলে আলী বান্দার নাম জানা গেছে। কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এদের মধ্যে আফজাল, বাছির উদ্দিন ও ফজলুল হকের অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের লোকজন দাবি করেছেন। এসময় প্রায় ৮ থেকে ১০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে এলাকায় আতঙ্কের সৃষ্টি করা হয়। হামলাকারীরা প্রাইভেটকারসহ অন্তত ১০টি মটরসাইকেল ভাংচুর করে। এক পর্যায়ে এসব ঘটনাকে কেন্দ্র করে কাঞ্চন সেতু ও মায়ারবাড়ি ষ্টেশন এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিবহন শ্রমিক ও যাত্রীসাধারনের। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে কয়েক দিন পর পর হত্যা, হামলা, সংঘর্ষ, গুলি, ভাংচুরসহ নানা অপরাধমুলক ঘটনা ঘটিয়ে আসছে সন্ত্রাসীরা। দলীয় ও প্রভাবশালী হওয়ায় সাধারন মানুষ তাদের কাছে অসহায়। প্রশাসনের কঠোর পদক্ষেপ না নেয়ায় এ ধরনের ঘটনা ঘটছে। উদ্ধার নেই অস্ত্রশস্ত্র। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ অপরাধীদের গ্রেপ্তার অভিযানে নেমেছেন।

এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন