ফেনসিডিলসহ দুই মাদককারবারী গ্রেপ্তার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ০৮:৩১ পিএম
মাদক বিরোধী অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ থেকে ১৭৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার করেছে র্যাব-১১। মাদক ব্যবসায়ী মো. রহমত আলী (৩৫) কুমিল্লা জেলার কোতোয়ালী থানার মহেষপুর গ্রামের মৃত হাসমত আলীর ছেলে ও জুম্মন (২৬) একই জেলার ও থানার জুলোয়াপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।
র্যাব-১১ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর এলাকার মা খাদিজা হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে একটি পিকাপ ভ্যানে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই জনকে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকাপ ভ্যানটি জব্দ করা হয়েছে।
এস.এ/জেসি


