Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে ৬২ কেজি গাঁজাসহ গ্রেফতার ৬

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ০৭:২০ পিএম

আড়াইহাজারে ৬২ কেজি গাঁজাসহ গ্রেফতার ৬
Swapno

 

আড়াইহাজারে পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৬২ কেজি গাঁজাসহ ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। তাদের দাবি এরা প্রত্যেকেই মাদক ব্যবসার সাথে জড়িত। ২৩ ডিসেম্বর উপজেলার বিশনন্দি এলাকায় অভিযানটি পরিচালনা করে। পরে শনিবার (২৪ ডিসেম্বর) র‌্যাব-১১ এর উপ পরিচালক এ কে এম মুনিরুল আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গ্রেফতারকৃতরা হলো- মোঃ আব্দুর রহমান (২৫), মোঃ মহসিন (৩০), মোঃ ফুল মিয়া (৪০), দেলোয়ার হোসেন (২০), মোছাঃ মনোয়ারা বেগম (৫০) ও পপি আক্তার (২৩)। তাদের কাছ থেকে ১ টি প্রাইভেট কার, মাদক বিক্রয়ের নগদ ৭,৮৫৫ টাকা এবং ৬ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন