Logo
Logo
×

নগরের বাইরে

প্রেমে প্রত্যাখাত হয়ে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত আসামী গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২২, ০৯:৩৭ পিএম

প্রেমে প্রত্যাখাত হয়ে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত আসামী গ্রেফতার
Swapno

 

আড়াইহাজারে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণ মামলার একমাত্র আসামী মোঃ মাছুম (২৩)কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। ২৪ ডিসেম্বর রাতে আড়াইহাজার থানাধীন পশ্চিমধরি বিষনন্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার (২৫ ডিসেম্বর) র‌্যাব-১১ এর সহকারি পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাইদ জিকুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

 

র‌্যাব জানায়, বছর খানেক পূর্বে ভিকটিম উচিৎপুর বাজারে অবস্থিত মোঃ মাছুম এর দোকান থেকে মোবাইলে রিচার্জ করে। এর পর থেকেই মাসুম ভিকটিমকে আসা যাওয়ার পথে প্রথমে উত্যক্ত ও একপর্যায়ে প্রেম নিবেদন করে। প্রেম নিবেদনে প্রত্যাখাত হয়ে আসামী মোঃ মাছুম চলতি বছরের ৫ অক্টোবর আড়াইহাজার থানাধীন তিলচন্দ্রী আঃ রব মিয়ার পরিত্যক্ত বসতঘরে ভিকটিমকে জোরপূর্বক নিয়ে এসে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।

 

উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-১৩ তারিখ ১২ অক্টোবর ২০২২। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত ধর্ষণের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আড়াইহাজার থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন