Logo
Logo
×

নগরের বাইরে

ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ০৬:৪১ পিএম

ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়
Swapno

 

সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে সয়দেব নামের এক মাছ ব্যবসায়ীকে অপহরন করে মারধর করে মুক্তিপণ আদায় করে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী অজ্ঞাত অপহরনকারীদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ভুক্তভোগী মাছ ব্যবসায়ী সয়দেব উল্লেখ্য করেন, তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী।

 

গত ২৭ তারিখ সন্ধা ৫টার দিকে মোগরাপাড়া চৌরাস্তার ফলপট্টি দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত নামা কয়েকজন ২৫/৩০ বছর বয়সের যুবক তাকে জোড়পূর্বক একটি হাইস গাড়ীতে তুলে তারাবো বিশ্বরোড় এলাকায় একটি নির্জন এলাকায় তাকে মারধর করে তার কাছে থাকা নগদ ৫ হাজার ৫শত টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় অপহরনকারীরা তার বাড়িতে ফোন দিয়ে তার পরিবারের কাছ থেকে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে আরো ২০ হাজার ৪শত টাকা আদায় করেন। এরপর ব্যবসায়ীকে মারধর করে রাস্তার পাশে ছেড়ে দেয়।

 

এ ঘটনার পর ভুক্তভোগী ব্যবসায়ী সোনারগাঁ উপজেলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহন করেছেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ফল ব্যবসায়ী জানান, প্রায়ই সময় মোগরাপাড়া চৌরাস্তার কয়েকজন সন্ত্রাসী ভোরে ও সন্ধ্যায় এখানে মহড়া দেন। সকালে যখন কোন মানুষ গাড়ি থেকে এখানে নামে সেসব যাত্রীদের এবং সন্ধ্যার সময় লোকজনের সামনেই সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে মুক্তিপন আদায় করে ছেড়ে দেয়। আমরা এখানে ব্যবসা করি প্রাণের ভয়ে দেখেও না দেখার ভান করে বসে থাকি।

 

এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আহসান উল্লাহ জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। এ রকম অপহরনকারীদের ধরতে পুলিশ বিভিন্ন ভাগে ভাগ হয়ে কাজ করছে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন