Logo
Logo
×

নগরের বাইরে

হত্যা মামলা তুলে নিতে হামলা

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ০৬:৪৮ পিএম

হত্যা মামলা তুলে নিতে হামলা
Swapno

 

সিদ্ধিরগঞ্জ হত্যা মামলা তুলে নিতে বাদীর পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে হামলার শিকার হওয়া নারী মোসাঃ জাহানারা বেগম (৪৫) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানা যায়, নাসিক ২ নং ওয়ার্ড দক্ষিণ পাড়া এলাকার মৃত কমরউদ্দিনের ছেলে মোঃ আলী হোসেন (৫৪) বিরুদ্ধে হত্যা (৪) মামলা দায়ের করেছিলেন ভুক্তভোগী নারী।

 

উক্ত মামলায় দীর্ঘদিন জেল হাজত খেটে জামিনে বের হন আসামি। জামিন এসেই বিভিন্ন ভাবে হুমকিধামকি দিচ্ছিলেন তাদের। একপর্যায়ে গতকাল (২৮ ডিসেম্বর) সকালে বাদীর বসতবাড়িতে সশরীরে হামলা করে আসামি। লোহার রড দিয়ে বাদী এবং তার ছেলেকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করেন। মামলা তুলে না নিলে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

 

হামলার শিকার হওয়ায় বাদী মোসাঃ জাহানারা বেগম বলেন, ২০২০ সালে তার স্বামী আলী আহমেদকে ছুরিকাঘাত করে হত্যা করেন তারই আপন ভাশুর আলী হোসেন। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দেওয়া হলে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় তাকে। প্রায় দুইবছর জেল খেটে সেপ্টেম্বর মাসে জামিনে বের হয়েই মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিল। আসামির কথা অনুযায়ী মামলা না তোলায় আজ তার পরিবারের উপর হামলা চালানো হয়।

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মশিউর রহমান ( পিপিএম বার) জানান, হামলার বিষয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন