Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে গৃহবধূ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ০৮:৪৩ পিএম

সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে গৃহবধূ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
Swapno

 

সিদ্ধিরগঞ্জে বাসায় একা পেয়ে ওড়না দিয়ে হাত-পা বেঁধে, এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর শ্যামপুর থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবকের নাম হৃদয় প্রধান (৩০)। সে চাঁদপুর মতলব উত্তরের কৃষ্ণপুর এলাকার মৃত ওয়াহেদ প্রধানের ছেলে।

 

র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আসামী হৃদয় প্রধান (৩০) ও ভিকটিম (২৫) সিদ্ধিরগঞ্জে একটি বাড়ির ২য় তলার ফ্ল্যাটে সাবলেট হিসেবে স্ব-পরিবারে বসবাস করত। গত ২১ ডিসেম্বর সকালে আসামীর স্ত্রী আদমজী ইপিজেডে চাকুরীর জন্য যায় এবং ভিকটিমের স্বামীও চাকুরীর জন্য মোহাম্মদপুরে যায়। এই সুযোগে আসামী হৃদয় প্রধান বাসায় একা পেয়ে ভিকটিমের ব্যবহৃত উড়না দিয়ে হাত-পা বেঁধে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরে হৃদয় ওই গৃহবধূকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখিয়ে পালিয়ে যায়।

 

তিনি আরও জানান, এই ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-৪৬ তারিখ ২৫ ডিসেম্বর ২০২২। ধর্ষণের পর থেকে এজাহারনামীয় আসামী হৃদয় প্রধান কৌশলে আত্মগোপন করে। এই প্রেক্ষিতে র‌্যাব-১১ ধর্ষণ মামলার আসামীকে আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ধর্ষণের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সিদ্ধিরগঞ্জ থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন