Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২২, ০৮:০১ পিএম

আড়াইহাজারে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
Swapno

 

আড়াইহাজারে শাহাদাত (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে শহরের নিউ মডেল টাউন এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। শাহাদাত উপজেলার উচিৎপুরা ইউনিয়নের আলীসাদী কান্দাপাড়া গ্রামের সাফি মাজির ছেলে। আড়াইহাজার বাজারে তার কাপড় ছিল।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, শহরের নিউ মডেল টাউন এলাকার আবু কালামের বাড়িতে ভাড়া থাকতেন শাহাদাত। বুধবার রাতের কোনো এক সময় ঘরের আড়ার সঙ্গে বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। দুপুরে তার সাড়া-শব্দ না পেয়ে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মরদেহ ঝুলতে দেখেন। খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন আসার পর বিস্তারিত জানা যাবে।

এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন