Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁ আওয়ামীলীগে আবারও বিভেদ  

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২, ০৯:০১ পিএম

সোনারগাঁ আওয়ামীলীগে আবারও বিভেদ  
Swapno

 

দীর্ঘদিন ধরেই সোনারগাঁ থানা আওয়ামীলীগের রাজনীতিতে শীতল হাওয়া বইছিল। কিন্তু গতকাল সাদিপুর ইউনিয়নের কর্মী সভায় সোনারগাঁ থানা আওয়ামীলীগের বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে কঠোর সমালোচনা করেন থানা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম। এতে করে আবারও সোনারগাঁ থানা আওয়ামীলীগের রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে যায়। কারণ এই বক্তব্যের পর সম্মেলনেই নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তবে ইতিমধ্যেই সোনারগাঁ থানা আওয়ামীলীগের এক নেতা তার মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে মন্তব্য করেছেন যে কালাম একজন বহিষ্কিত নেতা সে আবারও সোনারগাঁ থানা আওয়ামীলীগে বিভাজন সৃষ্টির জন্য এসব বক্তব্য রাখছে।

 

সূত্র বলছে, বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে নয়াপুর বাজারে সাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়। এই কর্মী সভায় সোনারগাঁ থানা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম সোনারগাঁ থানা আওয়ামীলীগের বর্তমান নেতৃত্বকে নিয়ে কঠোর সমালোচনা করার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠতে থাকে সোনারগাঁয়ের রাজনীতি। কর্মী সম্মেলনে বক্তব্যে কালাম বলেন, সোনারগাঁয়ে আওয়ামীলীগের রাজনীতি একটা কালো মেঘের ছায়ায় অবস্থান করছে। ‘সোনারগাঁয়ের আওয়ামীলীগ বাইরে থেকে নিয়ন্ত্রিত হয় সোনারগাঁ থেকে নিয়ন্ত্রিত হয় না। সোনারগাঁয়ে বাইরের একটি ছাঁয়া আছে এই ছাঁয়া যেদিকে পড়ে সেইদিকেই সবকিছু থাকে আর না হয় কিছু থাকে না।’

 

তবে তার এই বক্তব্যের সাথে সাথেই সোনারগাঁ থানা আওয়ামীলীগের সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া ‘কেন’ বলে প্রতিক্রিয়া জানায় তখন কালাম সামসুল ইসলাম ভূঁইয়াকে উদ্দেশ্য করে কালাম বলেন আরে সামসু ভাই কেন কেন কইরেন না আমরা সব বুঝি। আজকে এইসবের কারণে সোনারগাঁয়ে আওয়ামীলীগের রাজনীতি আজাবীলীগে পরিণত হয়েছে। সোনারগাঁয়ে যারা আওয়ামীলীগ করে তারাই রাতের বেলা জাতীয় পার্টির এমপিকে সমস্ত কিছু সহযোগীতা করে এবং বিএনপির পৃষ্ঠপোষকতা করে এটা আজাবীলীগ হয়ে গেছে।

 

কারণ সোনারগাঁ আওয়ামীলীগে রাজাকারের নাতি পুতিরা কলকাঠি নারে। কালামের এই সমস্ত মন্তব্যে কর্মী সম্মেলনেই এক ধরণের উত্তেজনার সৃষ্টি হয়। এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে ইতিমধ্যেই সোনারগাঁ থানা আওয়ামীলীগের নানা রকম মন্তব্য করে বলছেন কালাম সোনারগাঁ আওয়ামীলীগে আবারও বিরোধ সৃষ্টিতে এ সমস্ত মন্তব্য রাখছেন। কারণ কালাম সোনারগাঁয়ের একজন বহিষ্কিত নেতা তবে দল তাকে এখন তাকে ক্ষমা করে দিয়ে বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নেন। যার কারণে দীর্ঘদিন সোনারগাঁয়ের রাজনীতিতে অনিয়মিত ছিল কালাম। কিন্তু দল থেকে ক্ষমা পাওয়ায় আবারও আওয়ামীলীগের কর্মী সম্মেলনে এসে আওয়ামীলীগে বিভাজন সৃষ্টিতে নানা রকম মন্তব্য করছেন।

 

এ বিষয়ে সোনারগাঁ থানা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. সামসুল ইসলাম ভূইয়া বলেন, তার কোন কুল নাই দলের কোন পদে নেই বহিষ্কার হয়েছে। তবে তাকে দল থেকে ক্ষমা করে দিয়ে বহিষ্কার আদেশ দল প্রত্যাহার করে নিলেও সে দল করতে পারবে কিন্তু কোন পদে আসতে  পারবে না। কিন্তু কর্মী সম্মেলনে আমাদের সম্মানহানী করে ইঙ্গিত করে যে বক্তব্য দিয়েছে আমরা রাজকার ফ্যমেলী নিয়ে চলি সোনারগাঁ আওয়ামীলীগে কালো ছাঁয়া আছে এগুলো কোন ধরণের বক্তব্য। আমরা তাকে কর্মী সম্মেলনে আমন্ত্রণ করি নাই সে স্বচ্ছায় এসে বক্তব্যে এই সমস্ত কথাগুলো বলেছে।

 

আমরা কত সুন্দর করে সোনারগাঁ থানা আওয়ামীলীগের সম্মেলন করেছি সে সম্মেলনে কালামের লোকজন আমার সমর্থক বিরুর সমর্থক দিপুর সমর্থকদের মারছে আরে তারা দলকে ভালবেসে সম্মেলনে আসতেই পারে এরা বঙ্গবন্ধুর অনুসারী এই জন্য মাইর দিবে। আমাদের বক্তব্য হল দলকে অত্যান্ত শুশৃঙ্খলভাবে পরিচালনা করছি মাহফুজুর রহমান কালামের বক্তব্য হল দলে কোন শৃঙ্খলা নাই সে আওয়ামীলীগ করে এসব বক্তব্য দেয়া তার ঠিক হয় নাই।

 

এতে করে তৃণমূলের নেতাকর্মীরা খুব বিভ্রান্ত হয়। কারণ তারা খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের সম্মেলনগুলোকে সফল করতে আসে। এরমধ্যে এসব বক্তব্য শুনলে তারা হতাশ হয়ে যায়। এমনিতেই সোনারগাঁ থানায় আওয়ামীলীগের সিট নাই এখন যদি আবারও কোন বিভেদ সৃষ্টি হয় তাহলে আবারও আমরা সিট হারাবো। কারণ নেত্রী বলছে দলে ঐক্য রাইখেন সে জায়গায় বিভেদ সৃষ্টি করা ঠিক না। 

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন