Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ইয়াছিন গ্রেফতার

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২, ০৯:০৮ পিএম

সিদ্ধিরগঞ্জে ইয়াছিন গ্রেফতার
Swapno

 

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজীর সময় ইয়াছিন (৪০) নামে এক চাঁদাবাজকে হাতে-নাতে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্প পুলিশ তাকে গ্রেফতার করেন। বিষয়টি নিশ্চিত করেছে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের (ইনচার্জ) টি আই শরফুদ্দিন। 

 

গ্রেফতারকৃত চাঁদাবাজ ইয়াছিন হলেন, সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং ফকির বাড়ি এলাকার মৃত দায়মুদ্দিনের ছেলে ইয়াছিন। পুলিশ সূত্রে জানা যায়, কাঁচপুর থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাস থেকে ৭৫০ টাকা করে চাঁদা উত্তোলন করার সময় তাকে হাতে নাতে আটক করা হয়। এছাড়া সে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নাইট কোচ থেকেও চাঁদা উত্তোলন করে থাকে বলে জানায় পুলিশ।

 

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টি আই শরফুদ্দিন বলেন, সে একজন চিহ্নিত চাঁদাবাজ। গ্রেফতারকৃত চাঁদাবাজ দীর্ঘদিন যাবত বিভিন্ন কৌশলে গাড়ীর চালক ও হেল্পারদের ভয়-ভীতি দেখিয়ে চাঁদা উত্তোলন করে করছিল। গোপন সংবাদের মাধ্যমে আমরা খবর পেয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন