ফতুল্লায় দূর্ধর্ষ সন্ত্রাসী সাব্বির গ্রেফতার
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২, ১০:১৭ পিএম
ফতুল্লার মাসদাইর থেকে অর্ধ ডজন মামলার পলাতক আসামী দূর্ধর্ষ সন্ত্রাসী সাব্বির হোসেন দিপুকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে ফতুল্লার মাসদাইর ঘোষেরবাগ থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত সাব্বির হোসেন দিপু ফতুল্লা মডেল থানার আওতাধীন মাসদাইর ঘোষেরবাগ এলাকার আবুল হোসেনের পুত্র।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির (টু) সঙ্গীয় ফোর্স নিয়ে মাসদাইর ঘোষেরবাগস্থ জামালের রিক্সার গ্যারেজের সামনের রাস্তায়; অভিযান চালিয়ে দূর্ধর্ষ সন্ত্রাসী ডাকতি, ছিনতাই, মাদকসহ অর্ধ ডজন মামলার আসামী সাব্বির হোসেম ওরফে দিপুকে গ্রেফতার করেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির (টু) জানায়, “বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। তিন দিন পূর্বে সে এক যুবক কে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অর্ধ ডজন মামলা রয়েছে, বলে জানান তিনি।” এন.এইচ/জেসি


