Logo
Logo
×

নগরের বাইরে

হামলায় গর্ভে থাকা শিশুর মৃত্যুর অভিযোগ

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৩, ০৮:৩২ পিএম

হামলায় গর্ভে থাকা শিশুর মৃত্যুর অভিযোগ
Swapno

 

আড়াইহাজারে ইতালীয়ান এক প্রবাসীর বাড়িতে হামলা করা হয়েছে। হামলায় প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীর গর্ভে থাকা চার মাসের শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে কান্নাজড়িত কণ্ঠে বিষয়টি সাংবাদিকদের ডেকে জানান প্রবাসী স্ত্রী শ্রাবন্তী আক্তার।

 

এর আগে, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের ধোপারটেক গ্রামে ইতালীয়ান প্রবাসী আল মামুনের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষরা। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, প্রতিপক্ষের লাথির শিকার হয়ে প্রবাসীর স্ত্রী মৃত সন্তান প্রসব করেছে বলে শুনেছি। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন