Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ইয়াবা-চাকুসহ যুবক গ্রেফতার

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩, ০৬:৪৬ পিএম

বন্দরে ইয়াবা-চাকুসহ যুবক গ্রেফতার
Swapno

 

বন্দর উপজেলার মদনপুর বাস স্ট্যান্ডের সন্নিকটে পূর্ব ফুলহর এলাকার ওয়াসিমের পুকুর পাড় থেকে মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় মাদক বহন করার সময় ২০০ পিস ইয়াবাসহ মিজানুর রহমান (৪২) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় যুবকরা। এসময় তার সাথে থাকা ১টি সুইচ গিয়ার (চাকু) উদ্ধার করা হয়। আটককৃত মিজানুর রহমান নিকটস্থ কুড়িপাড়া এলাকার মৃত আঃ সামাদের ছেলে বলে জানা গেছে।  খবর পেয়ে ধামগড় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) নজরুল ইসলাম ও সঙ্গিয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে ২ শত পিস ইয়াবা ও ১টি চাকু সহ আটককৃত মিজানকে উদ্ধার করে বন্দর থানায় প্রেরণ করে।

 

প্রত্যক্ষদর্শী ফুলহর এলাকার রিয়াদ ও জাহিদ সহ অন্যান্যরা জানান, 'মিজান প্রায়ই উল্লেখিত পুকুর পাড়ে আসতো। সে মাদক বিক্রির সাথে সম্পৃক্ত এমন আশংকা করে তার উপর আমরা নজর রাখতে থাকি। মঙ্গলবার দুপুরে তার সাথে আরেকটি ব্যক্তি ছিলো। আমরা সন্দেহবশত কয়েকজন যুবক মিলে তার দিকে এগিয়ে গেলে মিজানের সাথে থাকা অজ্ঞাত ব্যক্তিটি পালিয়ে যায় এবং মিজানের সাথে থাকা ১টি প্যাকেট পুকুর পাড়ে ফেলে মিজান পুকুরে ঝাপ দেয়। তখন আমরা প্যাকেটের কাছে গেলে ইয়াবার প্যাকেট দেখতে পাই এবং তাকে পুকুর থেকে উঠিয়ে আনলে তার দেহ তল্লাশী করলে তার কাছ থেকে একটি সুইচ গিয়ার (চাকু) উদ্ধার করি।

 

তৎক্ষণাৎ আমরা পুলিশে খবর দেই। মিজানের বিরুদ্ধে সোনারগাঁ ও বন্দর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে।  ধামগড় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) নজরুল ইসলাম বাদী হয়ে মিজানুর রহমানকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বন্দর থানায় ১টি মামলা দায়ের করেন। তাকে বুধবার আদালতে প্রেরণের কথা রয়েছে।

এস.এ/ জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন