Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে মাদ্রাসার ছাত্রের উপর হামলা

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩, ০৯:১৩ পিএম

সোনারগাঁয়ে মাদ্রাসার ছাত্রের উপর হামলা
Swapno

 

পূর্ব বিরোধের জের ধরে সোনারগাঁয়ে সিফাত (১৭) নামের এক মাদ্রাসার ছাত্রকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় আহত সিফাত এর পিতা রফিক মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর ইউপির পূর্ব বৈহাকৈর ভুইয়া পাড়া গ্রামের মোসলেম ভুইঁয়ার ছেলে এমদাদুল, বুলবুল ও লিসকনের সাথে বিরোধ চলে আসছে রফিকের। এই বিরোধের জের ধরে গত সোমবার সকাল ১০টার দিকে গংঙ্গাপুর বাজার এলাকায় মাদ্রাসা ছাত্র সিফাতকে একা পেয়ে মোসলেম ভুইঁয়ার ছেলে এমদাদুল, বুলবুল, লিসকন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি আঘাত করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে।

 

এসময় তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আহত সিফাতকে হত্যার হুমকি দিয়ে তারা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন