Logo
Logo
×

নগরের বাইরে

আরিফ মাসুম বাবুর জন্মদিনে মৌসুমীর শুভেচ্ছা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৩, ০৮:২৬ পিএম

আরিফ মাসুম বাবুর জন্মদিনে মৌসুমীর শুভেচ্ছা
Swapno

 

মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের হ্যাট্রিক বিজয়ী চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুর জন্মদিন উপলক্ষ্যে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামীলীগ নেত্রী মৌসুমী আহমেদ।

 

আরিফ মাসুদ বাবুর জন্মদিন উপলক্ষ্যে যুগের চিন্তাকে দেয়া এক প্রতিক্রিয়া আরিফ মাসুদ বাবুর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন মৌসুমী আহমেদ। পাশাপাশি মোগড়াপাড়া ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকান্ডের ধারা অব্যাহত রাখতে পারেন এবং বিশ্ব মানবতার মা জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে পারেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা সহযোগীতে করতে পারেন এই প্রত্যাশা কামনা করি।

 

দীর্ঘ ৬০ বছর ধরে সোনারগাঁয়ে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত আরিফ মাসুদ বাবুর পরিবার। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং সোনারগাঁ থানা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এড. সাজেদ আলী মোক্তার সাহেবের সুযোগ্য সন্তান আরিফ মাসুদ বাবু। ২০১১ সালে মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থনে প্রথমবারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়।

 

পরবর্তীতে ২০১৬ সালে মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে বিপুল ভোটে দ্বিতীয়বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়। ২০২২ সালে মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে তৃতীয় বারের মত হ্যাট্রিক বিজয় নিশ্চিত করে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন