Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় হেরোইনসহ গ্রেপ্তার ২

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ০৭:৪০ পিএম

ফতুল্লায় হেরোইনসহ গ্রেপ্তার ২
Swapno

 

ফতুল্লার নরসিংপুর হেরোইনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় তাদের কে ফতুল্লার নরসিংপুরস্থ তারা স্পিনিং মিলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ গ্রেপ্তারকৃতদের নিকট থেকে ৭০ পুরিয়া হেরোইন উদ্ধার করে। তবে পালিয়ে যেতে সক্ষম হয় সানী সহ অপর দুই মাদক ব্যবসায়ী। গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার পূর্ব গোপাল নগরের হান্নান সরকারের পুত্র মো. জয় (২৪) ও উত্তর নরসিংপুর এলাকার মোঃ কাশেমের পুত্র মোঃ আরমান (২০)।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ছয়টার দিকে  ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির (টু) সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লা থানা সীমান্তের নরসিংপুর তারা স্পিনিং এলাকায় অভিযান চালিয়ে ৭০ পুরিয়া হেরোইন সহ জয় ও আরমান কে গ্রেপ্তার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সানী ও তার অন্যতম দুই সহোযোগি সোহাগ ও কাইয়ুম।

 

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির (টু) জানায়, হেরোইন উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে। পলাতক অপর মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন