Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ০৮:৪৮ পিএম

ফতুল্লায় হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার
Swapno

 

বন্দর নবীগঞ্জ এলাকায় আপন খালাতো বোনকে হত্যা করার ঘটনায় মামলার একমাত্র আসামী তৌহিদ (৪০) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। রোববার (৮ জানুয়ারি) ফতুল্লা থানাধীন সস্তাপুর (ফকির গার্মেন্টস) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তৌহিদ যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী। সে প্রায় ৫বছর যাবত পালাতক ছিলো। সোমবার (৯ জানুয়ারি) র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হযেছে।

 

র‌্যাব জানায়, ২০১৩ সালের ১ মে বন্দর থানাধীন নবীগঞ্জে একটি হত্যাকান্ডের ঘটনা ঘটে। আপন খালার সাথে টাকা লেনদেনের জের ধরে খালাতো বোনকে নিজ বাড়িতে খুন করার উদ্দেশ্যে ধাতব বস্তু দিয়ে গুরুতর জখম করে হত্যা করে। উক্ত ঘটনায় ভিক্টিমের পিতা বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং- ০১(০৫ ১৩, ধারা -৩০২/৩২৬/৩০৭)। গ্রেফতারকৃত আসামী এই হত্যা মামলার একমাত্র এজাহারনামীয় আসামী।

 

উক্ত আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত ২০১৬ সালে তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। উক্ত ঘটনার পর আসামী গ্রেফতার হয় এবং দীর্ঘ ১৮ মাস জেল খাটে। পরবর্তীতে জামিনে বের হয়ে দেশের বিভিন্ন জেলায় আত্মগোপনে চলে যায়। গ্রেফতারকৃত আসামীকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন