Logo
Logo
×

নগরের বাইরে

মদনপুরে গাঁজাসহ যুবক গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ০৮:৫৫ পিএম

মদনপুরে গাঁজাসহ যুবক গ্রেফতার
Swapno

 

বন্দর থানাধীন মদনপুর থেকে ৪০ কেজি গাঁজাসহ মোঃ শাহ আলম (৪২) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। র‌্যাবের দাবি গ্রেফতারকৃত আলম মাদক ব্যবসায়ী। ৮ জানুয়ারি দনপুর সাকিনস্থ রাফি ফিলিং স্টেশন এর সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতর কাছ থেকে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২১-১০৪১) জব্দ করা হয়। সোমবার (৯ জানুয়ারি) র‌্যাব-১১ এর সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

 

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত শাহ আলম পেশাদার মাদক ব্যবসায়ী। সে প্রাইভেটকারের চালকের ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সময়ে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে বিক্রয় ও সরবরাহ করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন