Logo
Logo
×

নগরের বাইরে

গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ০৬:২২ পিএম

গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
Swapno



ফতুল্লায় গৃহবধূ (৩০) কে শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগে সুমন (৩৫) নামক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে ফতুল্লার পূর্ব শিয়াচর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে সোমবার দুপুরে শ্লীলতাহানির শিকার ওই নারী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত সুমন ফতুল্লা মডেল থানার পূর্ব শিয়াচরের মৃত আব্দুল মান্নান মিয়ার পুত্র।

 

মামলায় উল্লেখ্য করা হয়, শ্লীলতাহানীর শিকার ঐ নারীর ১০ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় সে পুত্র সন্তান কে নিয়ে চাষাড়া চানমারী এলাকায় ভাড়ায় বসবাস করে প্রাইভেট টিউটর হিসেবে জীবিকা নির্বাহ করে আসছিলো। চার বছর পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গ্রেফতারকৃতের সাথে বাদীর পরিচয় হয়। সে সুবাদে তাদের মধ্যে প্রায় সময় মোবাইল ফোনে এবং ম্যাসেঞ্জারে কথা হতো। তিন বছর পূর্বে গ্রেফতারকৃত সুমন বাদীকে বিয়ে করার প্রস্তাব দেয়। এতে সে অপারগতা প্রদান করে। রোববার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ছয়টার দিকে বাদীর বাসায় গিয়ে গ্রেফতারকৃত সুমন বিয়ের জন্য বাদীকে চাপ প্রয়োগ করে। সে তখন অস্বীকার করায় শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। ডাক চিৎকার করিলে আশাপাশের ভাড়াটিয়ারা এগিয়ে আসলে সুমন কৌশলে পালিয়ে যায়।

 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আরিফ পাঠান জানান, তদন্ত স্বাপেক্ষে অভিযোগ প্রমানিত হওয়ায় বিষয়টি মামলা হিসেবে রেকর্ড করা হয়। সোমবার দিবাগত রাত তিনটার দিকে শিয়াচর এলাকা থেকে অভিযুক্ত সুমন কে গ্রেফতার করা হয়।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন