Logo
Logo
×

নগরের বাইরে

হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ০৭:৪৭ পিএম

হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
Swapno



হত্যা মামলার পলাতক আসামি সুমন খাঁনকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব-১১। শুক্রবার সকালে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউপির কড়াইভিটা এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমন শহীদ নগর এলাকার মৃত আজিজ খাঁনের ছেলে।

 

র‌্যাব-১১’র কোম্পানি কমান্ডার এ কে এম মুনিরুল আলম এর সত্যতা নিশ্চিত করে জানান, গত ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জের সদর থানার মসিনাবন্দ গোগনগর এলাকায় বাড়ির সীমানাকে কেন্দ্র করে ভিকটিম জায়েদা খাতুনকে গুরুতর জখম করে নৃশংস হত্যাকাণ্ড ঘটায়। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করলে আসামি সুমন আত্মগোপনে চলে যায়।

 

পরে আত্মগোপনে থাকা অবস্থায় শুক্রবার সকালে বন্দর থানার কড়াইভিটা কলাগাছিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃত সুমনকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন