Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে গাঁজাসহ গ্রেফতার ৩

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ০৭:৫৪ পিএম

আড়াইহাজারে গাঁজাসহ গ্রেফতার ৩
Swapno

 

আড়াইহাজারে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজা উদ্ধারসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব ১১ এর সিপিসি ১ এর কোম্পানি কোমান্ডার এ কে এম মুনিরুল আলম। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয় বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

 

গ্রেফতাররা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার পশ্চিম মেড্ডার মৃত আব্দুল আওয়ালের ছেলে মবো মিয়া (৪৪), গাজীপুর সদরের দক্ষিন চতরের মৃত সোহরাব হোসেনের ছেলে সাকিল হোসেন (২৩) ও দক্ষিন চতরের মৃত আসাদুল্লাহ সরকারের ছেলে জুনায়েদ সরদার জাহিদ (২৮)। এর আগে উপজেলার বিশনন্দি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন