Logo
Logo
×

নগরের বাইরে

দুই নারীসহ ব্ল্যাকমেইলিং গ্রুপের গ্রেফতার ৪

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ০৩:৪৬ পিএম

দুই নারীসহ ব্ল্যাকমেইলিং গ্রুপের গ্রেফতার ৪
Swapno



ফতুল্লায় বাকপ্রতিবন্ধী এক যুবককে নারী দিয়ে ব্ল্যাক মেইলিং করে দুই লাখ টাকা মুক্তিপণ চেয়ে না পেয়ে মোটর সাইকেল ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুই তরুণীসহ ব্ল্যাক মেইলিং গ্রুপের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

গ্রেফতারকৃতরা হলো ঢাকার ডেমরা থানার বাশেরপুলের বাবু মিয়ার পুত্র মো. রাজু (২০), একই থানার বাশের পুলের বাবুর ভাড়াটিয়া মো. ইউসুফের পুত্র মো. বিল্লাল হোসেন ওরফে বিপ্লব(২৯), ফারুকের ভাড়াটিয়া মোঃ মিজানের মেয়ে ইসরাত জাহান জুয়েনা (১৯) ও মো. হাসানের মেয়ে মো. সাথী(১৯)।  

 

 

গ্রেফতারকৃতদের মধ্যে বিল্লাল হোসেন ওরফে বিপ্লব জেলা গোয়েন্দা পুলিশর (ডিবি) সোর্স বলে জানা যায়। রোববার বিকেলে তাদেরকে ঢাকার ডেমরা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে রোববার সকালে ঘটনার শিকার বাক প্রতিবন্ধী যুবক রাজিব সরকারের ছোট বোন মাহিন আক্তার শান্তা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

 

 

রাজিব সরকার ঢাকার সবুজবাগ থানার মানিকদিয়ার আমজাদ হোসেনের পুত্র।  জানা যায়, শুক্রবার বিকেলে গ্রেফতারকৃত দুই তরুনী বেড়ানোর কথা বলে পূর্ব পরিকল্পনানুযায়ী ফতুল্লার পোস্ট অফিস রোডস্থ একটি বাড়ীতে নিয়ে আসে বাক প্রতিবন্ধী যুবক রাজিব সরকার কে।

 

 

পূর্ব পরিকল্পনানুযায়ী সেখানে পূর্ব থেকেই উপস্থিত ছিলো গ্রেফতারকৃত বিল্লাল, রাজু সহ পোস্ট অফিস রোড এলাকার বেশ কয়েক সন্ত্রাসী। সেখানে আসা মাত্র তরুনীদের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ তুলে বাক প্রতিবন্ধী যুবক রাজিব সরকার কে মারধর করে।

 

 

এক সময় তারা রাজিব সরকারের পরিবারের সদস্যদর ফোন করে দুই লাখ টাকা চাঁদা দাবী করে অন্যথায় মেরে ফেলা হবে বলে হুমকি প্রদান করে। পরদিন সকালে রাজিব সরকার কে তারা ছেড়ে দেয়।

 

 

তবে রাজিবের ব্যবহৃত ২ লাখ ২০ হাজার টাকার মূল্যমানের( টিভিএস-২০১৮ মডেলের ঢাকা মেট্রো -ল- ৪৩- ৯৮৪১) মোটর সাইকেল,একটি মোবাইল ফোন ও সাথে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে মুক্ত করে দেয়।

 

 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির (টু) জানায়, এ ঘটনায় দুই তরুনী সহ চারজন কে গ্রেফতার করা হয়েছে।স্থানীয় কয়েক সন্ত্রাসী জড়িত রয়েছে।

 

 

ছিনিয়ে নেয়া মোটর সাইকেল উদ্ধার সহ জড়িত অপর আসামীদের গ্রেফতারের চেস্টা করছে পুলিশ। গ্রেফতারকৃতদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন