Logo
Logo
×

নগরের বাইরে

অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ০৭:১৫ পিএম

অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি
Swapno

 

বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের মালিবাগ এলাকায় রৌশন আনোয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আনোয়ার আলী প্রধানের বাসভবনে পরিবারের সদস্যদেরকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে দুর্র্ধষ ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। পরিবারের সদস্যদের ভাষ্যমতে, শনিবার দিবাগত রাত আনুমানিক ৪টায় বাড়ির পূর্ব দিকের জানালার গ্রীল কেটে মুখোশ পড়া অবস্থায় ৬ সদস্যের একটি ডাকাত দল দোতলায় এসে আনোয়ার আলী প্রধান, তার স্ত্রী ও বড় ছেলে আসাদ চৌধুরী মঞ্জুকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ড্রয়ার ভেঙ্গে নগদ ২০ লক্ষ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।

 

এসময় ডাকাত দল বাড়ির প্রতিটি কক্ষের আসবাবপত্র খুলে সেখানে থাকা ব্যবহৃত মালামাল তছনছ করে মেঝেতে ফেলে রাখে। পরে ১টি কক্ষে সবাইকে জিম্মি করে ডাকাত দল চলে যাবার সময় তাদের ১টি লোহার কাউয়াল, ১টি স্ক্রু ড্রাইভার ও ১টি ধারালো দা এবং বাড়ির সদস্যদের ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে তা বাড়ির নীচে ফেলে দিয়ে যায়। ডাকাতির সংবাদ পেয়ে পুলিশ সহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন