Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লা লঞ্চঘাট থেকে গাঁজাসহ দুই যুবক গ্রেফতার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩, ০৫:৪২ পিএম

ফতুল্লা লঞ্চঘাট থেকে গাঁজাসহ দুই যুবক গ্রেফতার
Swapno



ফতুল্লার লঞ্চঘাট এলাকা থেকে পাঁচ (৫)কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার কোতালের বাগ এলাকার খালেক মিয়ার ভাড়াটিয়া আব্দুর রহমানের পুত্র মো. সায়েম রাব্বি (২৮) ও পটুয়াখালী জেলার সদর থানার দক্ষিন বিমার ইলিয়াস প্যাদার পুত্র মোঃ ইমন (২০)।

 

 

সোমবার (১৬ জানুয়ারি) রাত আটটার দিকে তাদের কে ফতুল্লা মডেল থানার লঞ্চঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আরিফ পাঠান, সহকারী উপ-পরিদর্শক ওবায়েদুর ইসলাম। 

 

 

সামছুল ইসলাম ও শেখ রাজু সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লা লঞ্চঘাটের সামনে অভিযান চালিয়ে বরিশালগামী অপেক্ষামান লঞ্চযাত্রী মোঃ সায়েম ওরফে রাব্বি ও ইমনকে গ্রেফতার করে।

 

 

এ সময় তাদের নিকট থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আরিফ পাঠান জানান,ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপুর নিকট আসা গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চঘাটে অভিযান চালান। 

 

 

বরিশালের লঞ্চের জন্য অপেক্ষান দুই যাত্রীর ব্যাগ তল্লাশী করে পাঁচ কেজি উদ্ধার সহ তাদের কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে বলে তিনি জানান। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন