ছেলেকে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করিয়ে; স্বামীর স্বপ্নপূরণ স্ত্রী`র
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ১২:০৭ পিএম
বন্দরে সফল ব্যবসায়ী মরহুম সফিউদ্দিন কন্ট্রাকটরের স্বপ্নপূরণ করলেন তার সুযোগ্য স্ত্রী হাজী ফাতেমা বেগম মৌসুমী। বুধবার (১৮ জানুয়ারী) দুপুরে মরহুম স্বামীর কথা রাখার জন্য তার কনিষ্ট পুত্রকে হেলিকপ্টারে দিয়ে বিয়ে করিয়ে গোটা বন্দর উপজেলায় তাক লাগিয়ে দেন তিনি।
পরিবারের তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিনপাড়া মাষ্টার বাড়ি এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন মরহুম সফিউদ্দিন প্রধান।
তিনি জীবদ্দশায় তার কনিষ্ট পুত্র মফিজুল ইসলাম শোভনকে হেলিকাপ্টার দিয়ে বিয়ে করানোর আগ্রহ প্রকাশ করে তিনি মৃত্যুবরণ করেন।
স্বামীর স্বপ্নপূরণের জন্য তার সুযোগ্য স্ত্রী হাজী ফাতেমা বেগম মৌসুমী অনেক পরিশ্রমের মাধ্যমে মরহুম স্বামী কথা রাখার জন্য তার ছেলে মফিজুল ইসলাম শোভন ও নববধূ সুরাইয়া আক্তার দম্পতিকে হেলিকপ্টারে চড়িয়ে তার বাড়িতে বরণ করে নেন। নব দম্পতির জন্য হাজী ফাতেমা বেগম মৌসুমী সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। এন.এইচ/জেসি


