শোক জানাতে প্রয়াত ছাত্রলীগ নেতার বাড়িতে মেয়র আইভী
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ১২:৩৪ পিএম
বন্দরের সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ জুলহাস মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে বন্দরে সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে যান তিনি। সেখানে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান মেয়র আইভী।
স্থানীয় নেতারা জানান, লিভার সিরোসিস রোগে দীর্ঘদিন ভুগছিলেন সাবেক ছাত্রলীগ নেতা জুলহাস মিয়া। বুধবার সকাল আটটায় বেসরকারি এক ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ছাত্রলীগ নেতার মৃত্যুর খবরে তার বাড়িতে যান সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
এই সময় আরও উপস্থিত ছিলেন ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ, ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশা, সংরক্ষিত নারী কাউন্সিলর শাওন অংকন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল, সহসভাপতি কামরুল হুদা বাবু, যুবলীগ নেতা আব্দুল মোতালেব, শরীফ হীরা, হিমেল খান প্রমুখ। এন.এইচ/জেসি


