আবদুল হাই’র উদ্যোগে শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ০৮:২৪ পিএম
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মো.আবদুল হাই এর নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। গত মঙ্গলবার ( ১৭জানুয়ারি) রাত ১০টায় শহরের লঞ্চ টার্মিনাল ও বন্দর খেয়াঘাট এলাকায় অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই।
কম্বল বিতরণকালে আবদুল হাই বলেন, এই তীব্র শীতে খেটে খাওয়া অসহায় মানুষগুলো খুবই মানবেতন রাত্রি যাপন করছে। সমাজের সামর্থ্যবান প্রতিটি সেক্টরের মানুষ যদি যার যার অবস্থান থেকে এই মানুষ গুলোর পাশে এসে দাড়ায় তবে অনেকাংশে তাদের দুর্দশা লাঘব হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় গড়তে হবে আগামীর স্মার্ট বাংলাদেশ।
এসময় কম্বল বিতরণ কালে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ নেতা হাজী জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগ নেতা আবদুল মতিন পাগলা, সালাউদ্দিন সিকদার, ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো.মেহেদী হাছান রবিন।
সোনাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো.শাহজাহান, বন্দর উপজেলা আওয়ামীলীগ নেতা নাজিম উদ্দিন, গোগনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্তার সুকুম।
বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন, বন্দর উপজেলা আওয়ামীলীগের সদস্য ইসতিয়াক উদ্দিন জারজিম, যুবলীগ নেতা শফিউদ্দিন শপু, স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম মাহমুদ, আওয়ামীলীগ নেতা মোখলেছ প্রধানসহ প্রমুখ। এন.এইচ/জেসি


