Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩, ০৮:২৪ পিএম

ফতুল্লায় ইয়াবাসহ যুবক গ্রেফতার
Swapno

 

ফতুল্লায় ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ জানুয়ারি) রাতে ফতুল্লার কায়েমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। আটককৃত যুবকের নাম আলামিন (২৮)। সে ফতুল্লার কায়েমপুর এলাকার আলী আশরাফের ছেলে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১ টার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে, কায়েমপুর এলাকায় অভিযান চালিয়ে ১ শত পিছ ইয়াবা ট্যাবলেটসহ অভিযুক্ত আলামিনকে আটক করে। ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে বলে জানিয়েছে পুলিশ।

এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন