Logo
Logo
×

নগরের বাইরে

কাজিম উদ্দিন প্রধানের বড় ভাই নাজিম উদ্দিন আর নেই

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩, ০৬:৫৩ পিএম

কাজিম উদ্দিন প্রধানের বড় ভাই নাজিম উদ্দিন আর নেই
Swapno



বন্দর উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক আলহাজ¦ কাজিম উদ্দিন প্রধানের বড় ভাই সমাজ সেবক নাজিম উদ্দিন প্রধান (৭৪) আর নেই। ইন্নালিল্লাহী.......... রাজিউন। শুক্রবার বেলা ১১টায় বন্দর উপজেলার ফরাজিকান্দাস্থ তার নিজ বাসভবনে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

 

 

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ২ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন তিনি। মরহুমের নামাজের জানাযায় বিকেল ৪টায় ফরাজিকান্দা বড় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়ার পর ফরাজিকান্দা কবরস্থানে তার মৃতদেহ দাফন সম্পর্ন করা হয়।

 

 

মরহুমের নামাজের জানাজায় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ রশীদ, সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান, বন্দর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ বাচ্চু মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাহাদাত হোসেন, উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য আলহাজ্ব মঞ্জুর হাসান মঞ্জু। 

 

 

কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিরুজ্জামান, সাধারন সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, নাসিক ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ¦ শাহেন শাহ, মহানগর সেচ্ছা সেবকলীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন, সাধারন সম্পাদক মোক্তার উদ্দিন মুক্তু। 

 

 

কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহীন তাহেরী সিনহা, সাধারন সম্পাদক সোয়েব মোহাম্মদ লিটনসহ বন্দর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও মরহুমের আত্মীয় স্বজনসহ স্থানীয় এলাকাবাসী।

 

 

বন্দরে আ’লীগ নেতা কাজিম উদ্দিন প্রধানের বড় ভাই মরহুম নাজিম উদ্দিন প্রধানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ জানিয়েছে জেলা আওয়ামীলীগের  সাধারন সম্পাদক এডঃ আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল ও বন্দর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাহাদাত হোসেন । এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন