বন্দরে ডোবা থেকে ৫৫ বছর বয়সী ব্যাক্তির মৃতদেহ উদ্ধার
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩, ০৭:১৮ পিএম
বন্দরে এক ডোবা থেকে সোনারগাঁয়ের বৃদ্ধ আব্দুল ওহাব (৫৫) এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। (২০ জানুয়ারি) শুক্রবার দুপুরে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ফুলহরের ডুবা থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ।
নিহত বৃদ্ধা আব্দুল ওহাব মিয়া সোনারগাঁ উপজেলা ললাটি এলাকারমৃত সাহাজ উদ্দিন মিয়ার ছেলে। এ ব্যাপারে ধামগড় ফাঁড়ী ইনর্চাজ পুলিশ পরিদর্শক মাসুদ রানা জানান. শুক্রবার দুপুরে স্থানীয় এলাকাবাসী ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের পাশে মদনপুর ফুলহর এলাকার এক ডোবায় অজ্ঞাত নামা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেয়।
এলাকাবাসী সংবাদের প্রেক্ষিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। নিহতের মাথায় ও গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে লাশ সনাক্ত করে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) শেখ বিল্লাল হোসেন বলেন, নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। তার মাথায় একটি আঘাতের চিহ্ন রয়েছে। এটা দুর্ঘটনা নাকি কেউ আঘাত করলো সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এন.এইচ/জেসি


