Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে হাত-পা বেধে অটো ছিনতাই

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩, ০৮:৫১ পিএম

আড়াইহাজারে হাত-পা বেধে অটো ছিনতাই
Swapno

 

আড়াইহাজারে এক সবজি বিক্রেতার হাত পা ও মুখ বেধে মিশুক ছিনতাই করে নিয়ে গেছে দুবৃত্তরা। শুক্রবার (২০ জানুয়ারি) ভোরে চামুরকান্দি ফকিরবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এই সময় ছিনতাইকারীর দল নগদ টাকা, ১৬ হাজার টাকা দামের ফোন ও ১ লাখ ২০ হাজার টাকা দামের মিশুক অটোসহ দেড়লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

 

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, এ ঘটনাটি আমার জানা নেই। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এস.এ/জেসি

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন