Logo
Logo
×

নগরের বাইরে

বিয়ের প্রলোভন দেখিয়ে ধষর্ণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ০৫:০৮ পিএম

বিয়ের প্রলোভন দেখিয়ে ধষর্ণের অভিযোগ, যুবক গ্রেপ্তার
Swapno



বন্দরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তুলে (১৯) বছরের এক যুবতীকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণের ঘটনায় লম্পট প্রেমিক রাকিবকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (২০ জানুয়ারি) রাতে বন্দর উপজেলার মালিবাগ এলাকা থেকে ওই ধর্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

 

 

এ ঘটনায় ভূক্তভোগী ধর্ষিতা যুবতী বাদী হয়ে শনিবার (২১ জানুয়ারী) রাতে বাদী হয়ে লম্পট ধর্ষক প্রেমিক রাকিবকে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৯(১)২৩। গ্রেপ্তারকৃত ধর্ষক প্রেমিক রাকিব বন্দর উপজেলার মালিবাগ এলাকার বাবুল হোসেন মিয়ার ছেলে।

 

 

এ ব্যাপারে ধর্সিতা সূত্রে জানা গেছে, সোনারগাঁ থানার পানাম এলাকার ১৯ বছরের এক যুবতী বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজিস্থ মজিববাগ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। গত ১০ মাস পূর্বে উল্লেখিত যুবতীর সাথে বন্দর উপজেলার মালিবাগ এলাকার টাউট রাকিবের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়।

 

 

ওই পরিচয়ের সূত্র ধরে লম্পট রাকিব ভূক্তকভাগী যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ভাবে একাধিকবার ধর্ষণ করে। এর ধারাবাহিকতায় গত ১০ ডিসেম্বর রাত ১১টায় লম্পট রাকিব আবারও বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের বসত বাড়িতে এনে ওই যুবতীকে ইচ্ছা বিরুদ্ধে ধর্ষণ করে।

 

 

পরে ভূক্তভোগী যুবতী প্রেমিক রাকিবকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে এক পর্যায়ে টাউট রাকিব বিয়ে করবে না বলে জানায়। এ পর্যায়ে ভূক্তভোগী ধর্ষিতা বিষয়টি বন্দর থানা পুলিশকে জানারে পুলিশ গত শুক্রবার রাতে লম্পট প্রেমিক রাকিবকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে তাকে ওই মাশরঅ আদালতে প্রেরণ করে।

 

 

সে সাথে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষা জন্য শনিবার দুপুরে একই সাথে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন