বন্দরে সিমা আক্তার (৩৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় বন্দর উপজেলার ঘারমোড়া জনৈক জয়নাল মিস্ত্রির ভাড়াটিয়া বাড়ি থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ। গৃহবধূ সিমা আক্তার একই এলাকার মৃত মশি মিয়ার মেয়ে ও একই এলাকার আকাশ মিয়ার স্ত্রী বলে জানা গেছে।
এ ঘটনায় ওই গৃহবধূর মেয়ে সাদিয়া আক্তার সৌমিলা আক্তার বাদী হয়ে লাশ উদ্ধারের ওই দিন দুপুরে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। অপমৃত্যুর এজাহার সূত্রে জানা গেছে, অপমৃত্যু মামলার বাদিনী সাদিয়ার পিতা সাইদ মিয়ার সাথে গত ৪ বছর পূর্বে সিমা আক্তারে বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে একই এলাকার আকাশ নামে একজনকে বিয়ে করে। ২য় বিয়ের পর বাদিনীর মা সিমা আক্তারের সাথে ২য় স্বামী আকাশের বনিবনা না হওয়ার কারণে সিমা আক্তার আলাদা ভাবে বসবাস করে আসছে। এজাহারের বাদিনী তার শ্বশুর বাড়িতে থাকার সুবাদে তার মা একা ওই ভাড়াটিয়া বাসায় বসবাস করে আসছে। এর ধারাবাহিকতায় (২১ জানুয়ারী) শনিবার রাত ১টা থেকে সকাল সাড়ে ৯টার মধ্যে যে কোন সময়ে অজ্ঞাত কারনে ভাড়াটিয়া ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয় এলাকাবাসী আত্মহত্যার ঘটনাটি বন্দর থানা পুলিশকে অবগত করলে সংবাদ পেয়ে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থল এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি আবু বকর ছিদ্দিক জানান, আত্মহত্যার খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আত্মহত্যার প্রকৃত ঘটনা জানার জন্য পুলিশের তদন্ত অব্যহত রয়েছে।
এস.এ/জেসি


