Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে গৃহবধূ নিখোঁজ

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩, ০৭:৪৩ পিএম

বন্দরে গৃহবধূ নিখোঁজ
Swapno

 

কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে বন্দরে গৃহবধূ রেখা আক্তার (২৫) গত ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর শাশুড়ি রুবি আক্তার বাদী হয়ে রোববার (২২ জানুয়ারী) বিকেলে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং- ১০৩০। আর আগে গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) বিকেল ৫টায় বন্দর উপজেলার উত্তর চাঁনপুর থেকে মদনপুর বাসস্ট্যান্ডে যাওয়ার পথে ওই গৃহবধূ নিখোঁজ হয়। নিখোঁজ গৃহবধূ রেখা আক্তার বন্দর উপজেলার উত্তর চাঁনপুর এলাকার দিনমজুর ইবাল হোসেনের স্ত্রী ও ১ সন্তানের জননী বলে জানা গেছে।

 

নিখোঁজ গৃহবধূ স্বামী ইকবাল জানান, দীর্ঘ ১০ বছর পূর্বে আড়াইহাজার থানার মাহামুদপুরস্থ গহরনী শ্রীনিবাসদী এলাকার ইয়ানুছ আলীর মেয়ে রেখা আক্তারকে বিয়ে করি। আমাদের সংসারের ৮ বছরের এক পুত্র সন্তান রয়েছে। আমি গরীব হলেও আমার স্ত্রীকে নিয়ে আমার পিত্রালয়ে সুখে জীবন যাপন করছি। গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) বিকেল ৫টায় বাড়ির কাউকে না জানিয়ে কাজের কথা বলে বাসা থেকে বের হয়ে তিন দিনেও আর বাড়িতে ফিরে আসেনি। আমি অনেক স্থানে খোঁজাখুজি করে আমার স্ত্রীর কোন সন্ধান পাইনি। এ ঘটনায় আমার মা রুবি বেগম বাদী হয়ে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি দায়ের করেছি। জিডি পেয়ে বন্দর থানা পুলিশ নিখোঁজ গৃহবধূকে উদ্ধার জন্য থানার বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।  

এস.এ/জেসি

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন