Logo
Logo
×

নগরের বাইরে

মতিউল্যা মিন্টু’র মৃত্যুতে জেলা ট্যাংকলরি মালিক সমিতির দোয়া

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ০৮:২৯ পিএম

মতিউল্যা মিন্টু’র মৃত্যুতে জেলা ট্যাংকলরি মালিক সমিতির দোয়া
Swapno



নারায়ণগঞ্জ জেলা ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মতিউল্যা মিন্টু’র মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে নারায়ণগঞ্জ জেলা ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরি মালিক সমিতির উদ্যোগে দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়।

 

 

গতকাল শনিবার (২৮জানুয়ারি) বেলা সকাল ১১টায় পঞ্চবটি সিটি ট্রাক টার্মিনালে এর দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। হারুন-উল-রশিদ এর সভাপতিত্বে দোয়ায় ও স্মরণ সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরি মালিক সমিতির কার্যকরি সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম। 

 

 

কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম লিটন, যুগ্ম সম্পাদক মো.তুহিন, শামীম খান, শ্রমিক ইউনিয়নের সভাপতি খোরশেদ আলম, শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু। 

 

 

আনন্দ পরিবহনের মালিক রওশন, মোটর মেকানিক্যাল ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন সহ অত্র মালিক সমিতির নেতৃবৃন্দ এবং টার্মিনালের গাড়ি চালক ও শ্রমিক বৃন্দ উপস্থিত ছিলেন। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন