Logo
Logo
×

নগরের বাইরে

পঞ্চবটি মসজিদ মার্কেটে আল সামি বেকারীর সপ্তম শাখার  উদ্বোধন

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ১১:১৮ এএম

পঞ্চবটি মসজিদ মার্কেটে আল সামি বেকারীর সপ্তম শাখার  উদ্বোধন
Swapno



ফতুল্লা পঞ্চবটি মসজিদ মার্কেটে শুভ উদ্বোধন করা হলো জনপ্রিয় ও সুস্বাদু খাদ্য সামগ্রী তৈরীর বিশ্বস্ত প্রতিষ্ঠান আল সামি বেকারীর সপ্তম শাখা। এ উপলক্ষে ৩০ জানুয়ারী সকালে পঞ্চবটি মসজিদ মার্কেটের আল সামি বেকারীর সপ্তম শাখার শো-রুমে দোয়ার আয়োজন করা হয়েছে।

 

 

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব কামাল উদ্দিন মাদবর, নারায়ণগঞ্জ জেলা বেকারী মালিক সমিতির সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, ফতুল্লা থানা সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল মাদবর, ক্যাশিয়ার মোঃ আজিজুল হক। 

 

 

প্রতিষ্ঠানের পরিচালক আল সামি, সহকারী পরিচালক মোঃ নুরুল ইসলাম,মনির হোসেন, নুর মোহাম্মদ, মোঃ শাহজাহান, শিমুল আহম্মেদ, দোয়া পরিচালনা করেন পঞ্চবটি বায়তুল আকরাম জামে মসজিদের খতিব মুফতি আহম্মাদ হোসাইন।

 

 

আল সামি বেকারীর স্বত্বাধিকারী মোঃ মনি হোসেন বলেন, ব্যবসা না মানুষের সেবা করাই আমার মুল লক্ষ্য এবং উদ্দেশ্য, চাহিদা অনুযায়ী শুনামের সাথে মান সম্মত উন্নত মানের খাদ্য সামগ্রী প্রস্তুত করে মানুষের কাছে পৌছে দেওয়াই আমার লক্ষ ও উদ্দেশ্য।

 

 

আমার গ্রাহকদের আন্তরিকতা ও ভালবাসায় আমি আমার প্রতিষ্ঠানের সপ্তম শো-রুম আজ উদ্বোধন করতে পেরেছি। উদ্বোধন উপলক্ষে বিশেষ আকর্ষন হিসেবে সব ধরনের খাদ্য সামগ্রীতে ১০% ছাড় দেয়া হয়েছে।

 

 

আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সততার সাথে আপনাদের সেবা করতে পারি। পরে কেক ও ফিতা কেটে আল সামি বেকারীর সপ্তম শাখার শো-রুম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন