বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ১২:৫০ পিএম
বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পাগলা নৌ-পুলিশ। সোমবার সকালে বুড়িগঙ্গা নদীর ফতুল্লার দাপা রূপচান বেপারীর (এনডি) ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে যাওয়া পাগলা নৌ পুলিশের উপ-পরিদর্শল শারজাহান জানায়, সোমবার সকাল ১০ টার দিকে লোক মারফত সংবাদ পান যে, ফতুল্লার দাপাস্থ রূপচান বেপারীর ঘাট সংলগ্ন বুড়গঙ্গা নদীর তীরে একটি লাশ ভাসছে। খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। বয়স আনুমানিক ২৭-২৮ বছর হবে।
লাশটি অর্ধেক পচে গলে গেছে। ধারণা করা হচ্ছে, লাশটি তিন-চার দিন আগের হবে। শরীরে আঘাতের কোন চিহ্ন রয়েছে কি না তা শনাক্ত করা যায়নি। খালি গায়ে তবে পরনে কালো একটি প্যান্ট পরা রয়েছে শুধু। লাশটি উদ্ধারের পরে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।
এস.এ/জেসি


